master certificate course
কার্যকর সমাধানে কাজ করুন, শিক্ষণ দক্ষতা মূল্যায়নের মাধ্যমে আপনার ক্লাসরুমকে করুন অনন্য!
Starting: January, 2026
১২ সপ্তাহব্যাপী লাইভ অনলাইন কোর্স
ক্লাসরুমে অ্যাকশন রিসার্চ
অ্যাকশন রিসার্চ হলো কর্মের মাধ্যমে শিখন বা কাজ করে শেখা। শ্রেণিকক্ষের একটি সমস্যা শনাক্ত করে, সমাধানের জন্য কিছু কাজ করা, কাজের প্রচেষ্টাসমূহ মূল্যায়ন করা এবং সন্তুষ্ট না হলে আবার চেষ্টা করা। এর মধ্য দিয়ে অব্যাহতভাবে শিক্ষকদের পেশাগত উন্নয়ন হয়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক, ইউআরসি ও পিটিআই ইন্সট্রাক্টর, বি.এড/এম.এড প্রশিক্ষণার্থীরা এই কোর্সটি করতে পারেন।
শ্রেণিকক্ষে অ্যাকশন রিসার্চ করা হয়-
আমার শিক্ষার্থীরা কী শিখছে?
আমার শিক্ষণপদ্ধতি কি কার্যকর?
আমার শিক্ষণপদ্ধতি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে কী পরিবর্তন আনছে?
প্রশিক্ষণের লক্ষ্য
শ্রেণীকক্ষ, বিদ্যালয় বা বিদ্যালয় এলাকার দৈনন্দিন শিক্ষণ-শিখন অনুশীলনে ইতিবাচক পরিবর্তন আনা। প্রশিক্ষণের উদ্দেশ্য প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা- নির্দেশনামূলক শিক্ষন উন্নয়নে অব্যাহতভাবে অ্যাকশন রিসার্চ কীভাবে পরিচালনা করতে হয় তার বাস্তব দক্ষতা অর্জন করতে পারবে। চলমান অ্যাকশন রিসার্চের উদাহরণ জেনে নিজেরা অ্যাকশন রিসার্চ পরিচালনা করার দক্ষতা অর্জন করতে পারবে। নিজ বিদ্যালয়ে অ্যাকশন রিসার্চযোগ্য বিষয় শনাক্তকরণ করতে পারবে। নিজ বিদ্যালয় ও শ্রেণিকক্ষে অ্যাকশন রিসার্চ পরিকল্পনা করার যোগ্যতা অর্জন করবে। শ্রেণিকক্ষে অ্যাকশন রিসার্চ বাস্তবায়ন করার ব্যবহারিক প্রক্রিয়া বুঝতে পারবে। অ্যাকশন রিসার্চের ফলাফল মূল্যায়ন ও সহকর্মীদের সঙ্গে মত বিনিময় করার যোগ্যতা অর্জন করবে। নিজ বিদ্যালয় ও শ্রেণিকক্ষে অ্যাকশন রিসার্চ করার পরিকল্পনা করতে পারবে।
প্রশিক্ষণ প্রক্রিয়া
সপ্তাহের প্রতি শনিবার অনলাইন লাইভ ক্লাস হবে (ক্লাস রেকর্ড করা থাকবে)। লেকচার এবং আলোচনার মাধ্যমে ক্লাস পরিচালনা করা হবে প্রতি সপ্তাহে ব্যক্তিগত ও দলীয় অ্যাসাইনমেন্ট প্রদান করা হবে। প্রশিক্ষণার্থীরা দলীয়ভাবে স্যাম্পল অ্যাকশন রিসার্চ নিয়ে কাজ করবে। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বাংলা ও ইংরেজি অ্যাকশন রিসার্চ গাইড বই প্রদান করা হবে।
Fees
For Individuals
For Organizations
কোর্সে যা থাকবে...
দুই ঘন্টার দশটি মডিউল, প্রতি সপ্তাহে একটি করে।
মডিউল ১: অ্যাকশন রিসার্চের মৌলিক ধারনা ও অ্যাকশন রিসার্চের উদ্দেশ্য।
মডিউল ২: অ্যাকশন রিসার্চ টুলস ও প্রক্রিয়া।
মডিউল ৩: অ্যাকশন রিসার্চের একটি বিষয় (টপিক) নির্ধারণ।
মডিউল ৭: রিসার্চের ফলাফল শেয়ারিং ও ফিডব্যাক গ্রহণ।
মডিউল ৮: নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকশন রিসার্চ করার পরিকল্পনা প্রণয়ন।
মডিউল ৪: ব্যবহারিক অ্যাকশন রিসার্চ বাস্তবায়ন।
মডিউল ৫: অ্যাকশনেবল ডাটা সংগ্রহ ও ব্যবহার।
মডিউল ৬: অ্যাকশন রিসার্চ পরিচালনা, বিষয় নির্ধারণ ও প্রক্রিয়া।
মডিউল ৪: ব্যবহারিক অ্যাকশন রিসার্চ বাস্তবায়ন।
মডিউল ৫: অ্যাকশনেবল ডাটা সংগ্রহ ও ব্যবহার।
মডিউল ৬: অ্যাকশন রিসার্চ পরিচালনা, বিষয় নির্ধারণ ও প্রক্রিয়া।
মডিউল ৭: রিসার্চের ফলাফল শেয়ারিং ও ফিডব্যাক গ্রহণ।
মডিউল ৮: নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকশন রিসার্চ করার পরিকল্পনা প্রণয়ন।
🎯 প্রতি সপ্তাহে ১ম-৫ম মডিউল এক ঘন্টা করে অফলাইন অধ্যায়ন
🎯 প্রতি সপ্তাহে ৬-৮ম মডিউল দুই ঘন্টা করে বাস্তবায়ন করা
🎯 কোর্স শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থী একটি করে অ্যাকশন রিসার্চ সম্পন্ন করার সুযোগ পাবে।
🎯 কোর্স শেষ হলেও প্রশিক্ষকদের সাথে প্রশিক্ষণার্থীদের মেনটরিং সুবিধা থাকবে।
ডঃ ফারজাহান রহমান শাওন ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের National Science Foundation এর একটি রিসার্চ প্রজেক্টের অর্থায়নে যুক্তরাষ্ট্রের University of Idaho তে Curriculum and Instruction বিষয়ে Ph.D. করতে পাড়ি জমান। ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত শিক্ষার নানান বিষয়ে গবেষণার পাশাপাশি, ডঃ শাওন University of Idaho শিক্ষা অনুষদে ‘Teacher education’ এর গুরুত্ত্বপূর্ন বেশ কিছু কোর্সের শিক্ষাক্রম পরিকল্পনা করেন এবং কোর্স শিক্ষক হিসেবে কাজ করেন। ২০২২ সালে PhD ডিগ্রী অর্জণের পরে, নর্থ ক্যারোলিনা রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে ‘Teacher education’ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন ১ বছর। বর্তমানে, ডঃ শাওন যুক্তরাষ্ট্রের Northern New Mexico State College এর Center for Teaching-Learning & Distance Education বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।
ডঃ শাওন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশনাল লিডারশিপ ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং বিষয়ে M.Ed. ডিগ্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর এবং স্নাতক ডিগ্রী অর্জণ করেছেন। এ ছাড়াও, আগা খান বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ইন এডুকেশন ডিগ্রী সহ, ডঃ শাওন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে, শিক্ষার বিভিন্ন স্তরে গবেষণা, শিক্ষকতা এবং শিক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ পরিকল্পনা ও বাস্তবায়নের কাজ করছেন গত ২৩ বছর ধরে। বাংলাদেশে IB (International Baccalauriate) শিক্ষাক্রমের স্কুল আগা খান ও ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (ISD) ১৫ বছর শ্রেণী শিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি, ডঃ শাওন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৬টি আইবি কারিকুলাম পরিকল্পনার কাজ করেন।
ডঃ শাওন, ২০১৪ সালে, মাসকো স্কুল কাঞ্চন নামে একটি আন্তর্জাতিক শিক্ষাক্রম স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে কাজ শুরু করেন; তাঁর সুচিন্তিত ও সঠিক নেতৃত্বে স্কুলটি দু’বছরেই একটি উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। বহুসাংস্কৃতিক এবং বহুভাষিক শিক্ষা-শিক্ষকতার অভিজ্ঞতা এবং গবেষণায় ডাঃ শাওন বৈচিত্র্য, সামাজিক-সাংস্কৃতিক উপাদানের ব্যবহার, সমানাধিকার এবং সকল শিক্ষার্থির শিখণ স্টাইলের অন্তর্ভূক্তি বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছেন। বিভিন্ন এডুকেশনাল টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ক্লাসরুম শিক্ষকতাকে সহজ, আকর্ষনীয় ও যুগোপোযোগী করার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তণ আনবার লক্ষ্যে নিরবিচ্ছিন্ন গবেষণা করছেন D: শাওন গত এক দশক যাবত। এ বিষয়ে তার উল্লেখযোগ্য প্রকাশনার কিছু Google scholar ওয়েব সাইটে পড়বার জন্যে উন্মুক্ত রয়েছে।
জিয়াউল হক চৌধুরী একজন স্পেশালাইজড শিক্ষণ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির District of Columbia Public School System এ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে প্রশিক্ষণপ্রাপ্ত জিয়াউল হক যুক্তরাষ্ট্রে অভিবাসনের পর পেশা পরিবর্তন করেন, John Hopkins বিশ্ববিদ্যালয় থেকে স্পেশালাইজড শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং মেরিল্যান্ডের Prince George County এবং District of Columbia অঞ্চলে ১৫ বছর ধরে কাজ করেন। তিনি পূর্বে International Literacy Association (সাবেক International Reading Association) এর একটি প্রকল্প, গ্লোবাল লিটারেসি প্রফেশনাল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক দ্বারা পরিচালিত শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণগুলোতে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং, ইউএসএ এর জন্য pedagogy instructionalist হিসেবে তিনি কর্মরত রয়েছেন। ই-বুক ও পাওয়ার পয়েন্টসহ সকল ধরণের উপকরণ ইলেক্ট্রনিক মাধ্যমে দেওয়া হবে। প্রতিটি ক্লাসের রেকর্ডকৃত কপি ক্লাস শেষ হবার ২৪ ঘন্টার মধ্যে সরবরাহ করা হবে। রেজিস্টার্ড অংশগ্রহণকারীদের জন্য WhatsApp গ্রুপ খোলা হবে। গ্রুপের লিংক রেজিস্ট্রেশনকৃত প্রত্যেক অংশগ্রহণকারীকে পাঠানো হবে। এই WhatsApp গ্রুপ ক্লাসমেট ও প্রশিক্ষকদের মধ্যে আলোচনা ও প্রশ্ন জিজ্ঞাসার জন্য ব্যবহৃত হবে।